বাংলাদেশ ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বাকিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজিবি সীমান্তে বিএসএফের ৩৬টি পুশইন প্রচেষ্টা প্রতিহত করেছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশিদের মৃত্যু মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও, দ্বিপাক্ষিক আলোচনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি ধারাবাহিকভাবে জানিয়ে আসছে বাংলাদেশ।

বুধবার, ১৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬