বাংলাদেশ ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো

ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখার পর একের পর এক আলোচিত সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’, ‘দাগি’ ও ‘দম’—এই তিন সিনেমার সাফল্যের পর এবার তাকে নিয়ে নতুন তিনটি সিনেমার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আফরান নিশোকে কেন্দ্র করে তিনটি নতুন চলচ্চিত্রের কাজ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আরও একটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে।

এতদিন নিশোকে দর্শক মূলত সংগ্রামী, প্রতারিত বা বঞ্চিত চরিত্রে দেখেছেন। তবে নতুন সিনেমাগুলোতে তাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। শাহরিয়ার শাকিলের ভাষ্য, দর্শক এবার পর্দায় পূর্ণাঙ্গ নায়ক হিসেবে আফরান নিশোকে দেখতে পাবেন।

যদিও নতুন সিনেমাগুলোর নাম ও নির্মাতাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে আলোচনা চলছে। আলোচনায় রয়েছে বহুল প্রতীক্ষিত ‘পুলসিরাত’ সিনেমাও। এতে নিশোর বিপরীতে মেহজাবীন চৌধুরীকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নিশো-মেহজাবীন জুটির সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য দর্শকদের আগ্রহও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্মাতা রায়হান রাফীর সঙ্গেও একাধিক সিনেমা নিয়ে কাজ করছে আলফা আই। সম্প্রতি ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য শেয়ার করে রাফী তার ‘ফিল্ম ইউনিভার্সে’ আফরান নিশোকে স্বাগত জানানোর পর ‘তাণ্ডব ২’-এ তার যুক্ত হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে।

নতুন সিনেমাগুলোর মুক্তির তারিখ এখনো ঘোষণা না হলেও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরই নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে পারেন আফরান নিশো।

অন্যদিকে চলচ্চিত্রপাড়ায় জোর আলোচনা চলছে ‘সুড়ঙ্গ ২’ নিয়েও। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পেতে পারে। সেটি হলে ঈদের বাইরে মুক্তি পাওয়া আফরান নিশোর প্রথম সিনেমা হবে ‘সুড়ঙ্গ ২’।

শুক্রবার, ১২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো

প্রকাশিত: ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬