বাংলাদেশ ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার

বাগেরহাটের রামপাল উপজেলায় র‍্যাব-৬-এর অভিযানে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, তিনি সুন্দরবনের একটি জলদস্যু বাহিনীর কাছে অস্ত্র ও খাদ্য সরবরাহের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

র‍্যাব-৬ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে রামপাল উপজেলার গ্রীনখালী দিগরাজপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন সবুর শেখকে আটক করে তল্লাশি চালানো হলে তার ব্যাগে রাখা তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র জব্দ করার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুন্দরবনকেন্দ্রিক ‘ছোট ভাইগ্যার’ বাহিনীর কাছে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এদিকে, র‍্যাবের অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও দুটি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সুন্দরবন এলাকায় অপরাধী চক্রের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার, ১২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৭:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬