বাংলাদেশ ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশের কাছে সোপর্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

আটক মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও পরিচিত।

জানা যায়, মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস প্রকাশ করেন। ওই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পাদিত একটি ছবি ব্যবহার করে ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতেই ব্যাংক খেয়ে ফেলতেছে’ শীর্ষক ক্যাপশন যুক্ত করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

পরে বৃহস্পতিবার (১১ জুন) রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমানকে আটক করে সুন্দরগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক পোস্ট দেওয়ার কারণে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শুক্রবার, ১২ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশের কাছে সোপর্দ

প্রকাশিত: ০৪:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬