বাংলাদেশ ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হার, রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

কয়েক দিন ধরেই জোর গুঞ্জন ছিল। অবশেষে সেই জল্পনারই অবসান ঘটিয়ে ভারতের রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (১১ জুন) ইমেইলের মাধ্যমে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। নির্বাচনে পরাজয়ের পর দলটির রাজ্যসভায় প্রতিনিধিত্বও কমে গেছে। আগে যেখানে দলটির সদস্য সংখ্যা ছিল ১৩, বর্তমানে তা নেমে এসেছে ৯-এ। দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন।

রাজনীতিতে খুব বেশি সক্রিয় না থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। পরে এপ্রিলে তিনি দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

শপথের সময় কোয়েল বলেছিলেন, দেশের ও মানুষের সেবার সুযোগ পাওয়া তার জন্য একটি বড় দায়িত্ব। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে তার পদত্যাগের সিদ্ধান্ত নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন, মানুষের সেবার প্রত্যয় ব্যক্ত করে রাজনীতিতে আসার পর এত দ্রুত দায়িত্ব ছাড়ার কারণ কী।

তবে পদত্যাগের কারণ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কোয়েল মল্লিক।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হার, রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

প্রকাশিত: ০৮:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬