বাংলাদেশ ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

ফার্মহাউস বিরোধে আদালতের নির্দেশ, স্বস্তি পেলেন সালমান খান

দীর্ঘদিন ধরে চলা ফার্মহাউস-সংক্রান্ত আইনি বিরোধে স্বস্তি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তার দায়ের করা মানহানি মামলার শুনানিতে বম্বে হাইকোর্ট প্রতিবেশী কেতন কক্কড়কে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানকে নিয়ে প্রকাশিত সব বিতর্কিত পোস্ট ও ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার শুনানিতে আদালত বলেন, ব্যক্তিগত বা সম্পত্তিসংক্রান্ত বিরোধের সমাধান সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগের মাধ্যমে নয়, বরং আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত। বিচারাধীন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি করারও কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন আদালত।

মহারাষ্ট্রের রায়গড় জেলার প্যানভেলে অবস্থিত সালমানের ‘অর্পিতা ফার্মস’-এর পাশের জমির মালিক কেতন কক্কড়। তিনি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ফার্মহাউস নির্মাণের সময় বিভিন্ন নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং তার জমিতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া তাকে প্রশাসনিকভাবে ভয়ভীতি দেখানো, জমির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, সম্পত্তির কিছু অংশ ভেঙে ফেলা এবং নথিপত্রে কারসাজি করে জমি দখলের চেষ্টার অভিযোগও তোলেন তিনি।

তবে কেতনের সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছে সালমান খানের পক্ষ। আদালতে তার আইনজীবীরা বলেন, যে জমি নিয়ে কেতন দাবি করছেন, সেই জমির মূল লেনদেনই আইনগতভাবে বৈধ ছিল না। পরবর্তীতে তা বাতিলও করা হয়। ফলে জোরপূর্বক জমি দখল বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কোনো ভিত্তি নেই।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত কেতন কক্কড়কে সালমান খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত সব পোস্ট ও ভিডিও অপসারণের নির্দেশ দেন। এতে চলমান মামলায় বড় ধরনের স্বস্তি পেলেন এই অভিনেতা।

শুক্রবার, ১২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

ফার্মহাউস বিরোধে আদালতের নির্দেশ, স্বস্তি পেলেন সালমান খান

প্রকাশিত: ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬