বাংলাদেশ ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইরানে হস্তক্ষেপ করা আমাদের ঠিক হয়নি: ট্রাম্প

ইরাকের মতো ইরানেও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে যাওয়া উচিত হয়নি, যেমন বাগদাদে সামরিক হস্তক্ষেপও ঠিক ছিল না।

ট্রাম্প বলেন, “ইরাকে কী ঘটেছিল তা দেখুন। আমরা খুব খারাপভাবে সেখান থেকে বেরিয়ে এসেছি। শুরু থেকেই সেখানে থাকা আমাদের জন্য বোকামি ছিল।”

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল এবং কিছু পদক্ষেপ না নিলে দেশটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারত বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, সেই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও বড় ঝুঁকিতে পড়তে পারত।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে সরাসরি লক্ষ্যবস্তু করা থেকে বিরত থেকেছে। তবে যেসব নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিকে তিনি হুমকি হিসেবে দেখেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যুদ্ধের সময় অনেক ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হয়, যা কোনো দেশকেই দ্রুত পুনর্গঠনের সুযোগ দেয় না।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ইরানে হস্তক্ষেপ করা আমাদের ঠিক হয়নি: ট্রাম্প

প্রকাশিত: ০১:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬