বাংলাদেশ ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের, ‘ভয়াবহ পরিণতির’ সতর্কতা

হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকারসহ অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। পাশাপাশি যাত্রার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

ইরানি সামরিক বাহিনী আরও সতর্ক করে জানায়, কোনো জাহাজ যদি এসব বিধিনিষেধ লঙ্ঘন করে, তবে তাদের চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে।

একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইরান বলেছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তার জবাব দেওয়া হবে।

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে এমন কড়া অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের, ‘ভয়াবহ পরিণতির’ সতর্কতা

প্রকাশিত: ১১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬