বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

শ্রমিকদলকে অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করবেন শিমুল বিশ্বাস

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিক দলের কোনো নেতাকর্মী অনৈতিক কাজ করবে না এবং তিনি কাউকেই তা করতে দেবেন না। যদি কারও বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের যৌথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

শিমুল বিশ্বাস বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। বর্তমান গণতান্ত্রিক সরকার এই নীতির প্রতি বদ্ধপরিকর।

সভায় শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে অব্যাহত সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মঞ্চ পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

শ্রমিকদলকে অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করবেন শিমুল বিশ্বাস

প্রকাশিত: ০৫:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬