বাংলাদেশ ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১০ নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

ছবি : রয়টার্স।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতের আগে দক্ষিণ লেবাননের ব্রিতাল ও পার্বত্য নাবি স্রেইজ এলাকায় পৃথকভাবে পাঁচটি হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রয়েছেন ছয়জন উদ্ধারকর্মী ও একজন শিশু।

হামলার আগে লেবাননের সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ বাসিন্দাদের এলাকা ত্যাগ করার নির্দেশ দেন। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কিছু গ্রামকে সতর্কবার্তা জারি করে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে জানায়।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিভিন্ন অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে। সংগঠনটির সংসদীয় নেতা মোহাম্মদ রাদ বলেন, তাদের যোদ্ধাদের সাহসের কারণে শত্রু ক্ষুব্ধ হয়ে লেবাননের গ্রামগুলো ধ্বংস করছে এবং মানুষকে বাস্তুচ্যুত করছে।

যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে যুক্ত নয় জনকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তাদের ওপর অভিযোগ, তারা লেবাননের শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।

গত ১৭ এপ্রিলের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ সীমান্তে একাধিক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। চলতি সংঘাতে লেবাননে তিন হাজার ১১১ জন নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে, ইসরায়েলের দাবিতে ২২ সেনা নিহত হয়েছে। সীমান্তে উত্তেজনা বজায় থাকলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনে দুপক্ষের তৃতীয় দফা আলোচনা হয় এবং ৪৫ দিনের জন্য একটি দুর্বল যুদ্ধবিরতি সম্প্রসারিত করা হয়।

kalprakash.com/SS

শনিবার, ২৩ মে ২০২৬
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১০ নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১০ নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

প্রকাশিত: ১২:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬