দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে বিশুদ্ধ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ১৫৮ টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণমূল্য।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে সারাদেশে এ দর কার্যকর হয়েছে।
শুক্রবারের (২২ মে) নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে বুধবার (২০ মে) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৩৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
তবে স্বর্ণের বাজারে বড় পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
হঠাৎ করে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই এই ঊর্ধ্বগতি তৈরি হয়েছে।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 

























