মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২১:২১
শিরোনাম
দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: পিজিসিএল চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা ৩৮৫ একর জমি সত্ত্বেও জরাজীর্ণ রাণীশংকৈলের মসজিদ, বকেয়া অর্ধকোটি টাকা খাজনা শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের মোংলায় ডেঙ্গু ও হামের প্রকোপ: তিন মাসে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: পিজিসিএল চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা ৩৮৫ একর জমি সত্ত্বেও জরাজীর্ণ রাণীশংকৈলের মসজিদ, বকেয়া অর্ধকোটি টাকা খাজনা শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের মোংলায় ডেঙ্গু ও হামের প্রকোপ: তিন মাসে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২৩
শেয়ার: mail
সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে (৬৮) প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাসের দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এবং আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

ভুক্তভোগী আব্দুদ দাইন সরকার জানান, সেদিন সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে তিনি ভোট দিতে প্রেসক্লাবে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বকুল হোসেন, তার ভাই মিজানুর রহমান ফুল, ঠান্ডুসহ ৮ থেকে ১০ জন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্ছিত করেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং তার পরনের জামা ও গেঞ্জি ছিঁড়ে ফেলেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

অভিযুক্ত বকুল হোসেনের দাবি, ৫ আগস্টের আগে সাঁথিয়া থিয়েটারের সভাপতি ছিলেন আব্দুদ দাইন সরকার। সে সময় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ছিল। এ বিষয় এবং ব্যক্তিগত বিরোধের জেরে মিজানুর রহমান ফুলের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে তিনি হামলায় জড়িত নন বলে দাবি করে বলেন, বরং তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

বিস্তারিত কমেন্টে