বাংলাদেশ ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ

মাটিরাঙ্গায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ঘটনা ধামাচাপার দাবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বাঙালি গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে কৃতি রঞ্জন ত্রিপুরা (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার গোমতী ইউনিয়নের বান্দরছড়া এলাকার বেহানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কৃতি রঞ্জন ত্রিপুরা স্থানীয় উথারাম ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেহানন্দ গ্রামের বাসিন্দা কৃতি রঞ্জন ত্রিপুরা ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় আত্মরক্ষার্থে গৃহবধূ অভিযুক্তের মাথায় আঘাত করেন এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে আটক করেন।

খবর পেয়ে গোমতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাঙালি বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এলাকা পাহাড়ি অধ্যুষিত হওয়ায় অজ্ঞাত কারণে ভুক্তভোগী মামলা করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তকে পুলিশ ফাঁড়িতে নেওয়ার পর বিশেষ ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে গোমতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান বলেন, “ভুক্তভোগী থানায় মামলা করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে স্থানীয়ভাবে আপসনামা করা হয়েছে। আপসনামা হাতে পেলে বিস্তারিত জানানো হবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২

মাটিরাঙ্গায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ঘটনা ধামাচাপার দাবি

প্রকাশিত: ০৮:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬