বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৪:১১
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাপনী সমাবেশে বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা এনসিপির উদ্যোগে উপজেলা পরিষদের পুরাতন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসি, সদস্যসচিব ও জুলাই যোদ্ধা আশানুর রহমান এবং সোনারায় ইউনিয়ন এনসিপির আহ্বায়ক অন্তর বাবু। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাভারে এনসিপির শান্তিপূর্ণ ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাপনী সমাবেশে সংঘটিত কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে, একটি চক্র দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, হামলার পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সোমবার রাতে ঢাকার সাভারে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভা-পরবর্তী সমাপনী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিস্তারিত কমেন্টে