বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:২৯
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী

এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪
শেয়ার: mail
পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। সম্প্রতি পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা হস্তান্তর করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির মাওলানা আব্দুল রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পৌর আমির আলহাজ্ব মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ এবং সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরিফ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ আর্থিক অনুদান এলাকার অসচ্ছল ও দুর্যোগকবলিত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যাতে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে যথাযথভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকার তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ ও চেক তুলে দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী

বিস্তারিত কমেন্টে