রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৪:২১
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

মিঠাপুকুর এ সরকারি জায়গায় দখল করে পাকাদোকান ঘর নির্মাণের অভিযোগ

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১
শেয়ার: mail
মিঠাপুকুর এ সরকারি জায়গায় দখল করে পাকাদোকান ঘর নির্মাণের অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের চড়ারহাট বাজারে সরকারি খাস জমি ও প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি দখল করে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এমনকি সরকারি সম্পত্তিতে নির্মাণকাজে বাধা দিতে গেলে স্থানীয় ইউপি সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন চেংমারী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তহিদুল ইসলাম।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ইউপি সদস্য তহিদুল ইসলাম দীর্ঘ প্রায় চার বছর ধরে চড়ারহাট বাজারের দোকানগুলোর ইজারা নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। গত ৬ ফেব্রুয়ারি বিকেলে মো. শাহ আলম ইসলাম (বিপ্লব) নামে এক ব্যক্তি বাজারের সরকারি জমিতে ইট দিয়ে পাকা দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রাম পুলিশ নিয়ে নির্মাণকাজে বাধা দিতে যান ইউপি সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের উপস্থিতিতেই ইউপি সদস্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরসহ প্রাণনাশের হুমকি দেন। অভিযোগকারী জানান, পরবর্তীতে তিনি চড়ারহাট বাজারে সরকারি নিয়মে ইজারা ও টোল আদায় করতে গেলেও অভিযুক্ত ব্যক্তি ও তাঁর লোকজন বাধা প্রদান করেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, চড়ারহাট বাজারের সরকারি জায়গা এবং সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তিতে শাহ আলমসহ আরও কয়েকজন অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। অভিযোগে মো. দেলশাদ মিয়া নামে অপর এক ব্যক্তির বিরুদ্ধেও সরকারি সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারী ইউপি সদস্য তহিদুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি রক্ষা ও বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অবিলম্বে তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুর এ সরকারি জায়গায় দখল করে পাকাদোকান ঘর নির্মাণের অভিযোগ

বিস্তারিত কমেন্টে