শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৩:৫৫
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গাজার মর্যাদা ও ভৌগোলিক অধিকার নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে চীন জানিয়েছে, গাজা সম্পূর্ণভাবে ফিলিস্তিনি জনগণের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

সম্প্রতি বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংকালে এ মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।

ব্রিফিংয়ে গুও জিয়াকুন আরও বলেন, গাজাকে কোনো ধরনের রাজনৈতিক খেলার দর-কষাকষির হাতিয়ার বানানো উচিত নয়। তিনি উল্লেখ করেন, বেইজিংয়ের এই কূটনৈতিক অবস্থান ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি চীনের দীর্ঘদিনের অব্যাহত সমর্থনকেই প্রতিফলিত করে। একই সঙ্গে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং গাজার বর্তমান মর্যাদা কিংবা ভবিষ্যৎ পরিবর্তনের লক্ষ্যে নেওয়া যেকোনো একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করে চীন।

সংঘাত-পরবর্তী গাজার ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্থাপিত বিভিন্ন প্রস্তাবের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে চীনের মুখপাত্র জানান, ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডের ওপর অন্য কারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

চীন দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী রাজনৈতিক সমাধানের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান নিয়ে আসছে এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও মৌলিক স্বার্থ সুরক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন

বিস্তারিত কমেন্টে