রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৫:৩৯
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

রাণীশংকৈলে তিরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
রাণীশংকৈলে তিরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিরনই নদীতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—এহেসান (৫) ও কাউসার (৫)। তারা দুজনই জগদল বস্তি গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, এহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি এবং জাহিদ হাসান জাহানুরের ছেলে। অন্যদিকে কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত ব্যক্তির ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে দুই শিশু বাড়ির আশপাশে খেলাধুলা করতে বের হয়। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশে তিরনই নদীর পানিতে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের নদীতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

কিছুক্ষণ পর নদী থেকে শিশু দুটিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। একই দিনে একই গ্রামের সমবয়সী দুই শিশুর এমন করুণ মৃত্যুতে জগদল বস্তি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাণীশংকৈলে তিরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত কমেন্টে