রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। নতুন সূচি অনুযায়ী, ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
পুনর্নির্ধারিত সূচি জানিয়ে উপাচার্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদন সাপেক্ষে পুনরায় ৫ থেকে ৭ দিন আবেদনের সুযোগ দেওয়া হবে।
যোগ্যতার বিষয়ে উপাচার্য জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখার আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
জাকিয়া সুলতানা জ্যোতি ,রাবি প্রতিনিধি