জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর সংশ্লিষ্ট ধারায় করা এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রেজওয়ান আহম্মেদকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বোমা নিক্ষেপের ঘটনায় আসামির সম্পৃক্ততা থাকতে পারে ,কোথায় কোথায় ককটেল ও বোমা নিক্ষেপ করা হয়েছে, কোথায় বিস্ফোরক মজুত রয়েছে এবং এসব ঘটনায় কারা জড়িত, তা জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের সঙ্গে আসামির নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে তথ্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, রেজওয়ান আহম্মেদ একজন নিয়মিত শিক্ষার্থী