ই-কমার্স ও রিটেইল প্রতিষ্ঠান লাইভ শপিং সম্প্রতি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘বি-টু-বি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। গত ৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য:
-
প্রতিষ্ঠানের নাম: লাইভ শপিং
-
পদের নাম: বি-টু-বি ম্যানেজার (B2B Manager)
-
পদসংখ্যা: ২টি
-
চাকরির ধরন: ফুলটাইম
-
কর্মক্ষেত্র: অফিসে
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়ই আবেদন করতে পারবেন)
-
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
-
কর্মস্থল: ঢাকা (বাংলামোটর)
-
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
-
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.liveshopping.com.bd
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া নতুন বি-টু-বি গ্রাহক তৈরি, ব্যবসায়িক প্রস্তাবনা ও কোটেশন প্রণয়ন এবং বাণিজ্যিক অফার উপস্থাপনে বিশেষ দক্ষতা আবশ্যক।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া মোবাইল বিল, আকর্ষণীয় পারফরম্যান্স বোনাস, প্রতি ছয় মাস পর বেতন পর্যালোচনা এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে লাইভ শপিংয়ের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট নিয়োগ পোর্টালের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
kalprakash.com/IM