জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটি তাদের এসএমই – ক্ষুদ্র ব্যবসা বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
-
পদের নাম: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার
-
বিভাগ: এসএমই – ক্ষুদ্র ব্যবসা
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
-
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে
-
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা
-
বয়সসীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে
-
চাকরির ধরন: ফুলটাইম
-
কর্মক্ষেত্র: অফিস
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
-
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬।
kalprakash.com/IM