মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:০১:২৫

পাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১
শেয়ার: mail
পাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাবেয়া বসরী, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এ ছাড়া জেলা প্রশাসন, স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজরুলের সমৃদ্ধ সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করার পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশেও এ আয়োজন সহায়ক হবে।

আলোচনা সভা শেষে শিশু শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, এদিন সারাদেশে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক এই জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বিস্তারিত কমেন্টে