মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৮:০৮
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:৫৬
শেয়ার: mail
চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন

বাগেরহাটের চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) শহীদ মিনার রোডের মেট্রো ফার্নিচারে চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন ঘোষ। এতে সভাপতিত্ব করেন চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রভাষক সুরঞ্জন দেবনাথ।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে উপস্থিত সবাইকে রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী স্বাগত বক্তব্য দেন। বক্তব্য রাখেন ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র প্রকাশক ও সম্পাদক পংকজ মন্ডল। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ আসাদুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিতলমারী এস এম স্কুলের শিক্ষক হাফিজুর রহমান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিক, গুণীজন, ছড়াকার, আবৃত্তিকার ও লেখকদের মিলনমেলায় পরিণত হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাহিত্যচর্চা, সৃজনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় লেখকদের লেখা প্রকাশের সুযোগ তৈরিতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন

বিস্তারিত কমেন্টে