সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:০৪:৫৮
শিরোনাম
● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার আবহমান বাংলার এই লোকজ উৎসব ঘিরে পুরো মানিকগঞ্জজুড়ে বইছিল আনন্দের বন্যা।

মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নৌকাগুলো আগের দিনই বেউথা ঘাটে নোঙর করে ছিল। দিনভর কালীগঙ্গার বুকে চারটি ভিন্ন ক্যাটাগরির মোট ২২টি নৌকার তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থান পায় ১০টি খেল্লা-গয়ইটা, ৫টি ঘাসি-ছিপা, ৪টি ছান্দি এবং ৩টি পানসি নৌকা।

কেবল নৌকাই নয়, দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হিসেবে বাইচে প্রতিদ্বন্দ্বিতা করে ৮০ ও ১২৫ হাত দৈর্ঘ্যের দুটি কলাগাছের ভেলা। এ ছাড়া সাংস্কৃতিক বৈচিত্র্য বাড়াতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজ আফরোজা খানম রিতা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বিস্তারিত কমেন্টে