বান্দরবানে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর ২০২৬ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।
এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠক ও প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি।
kalprakash.com/IM