লগি-বৈঠার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে রংপুরের মিঠাপুকুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মিঠাপুকুর উপজেলা আমির মো. আসাদুজ্জামান শিমুল। এ সময় জামায়াতে ইসলামীর থানা ও জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
সমাবেশ শেষে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে এসে শেষ হয়।
kalprakash.com/IM