সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১৭:১৩

পপির বক্তব্য ঘিরে শাহরিয়ার নাজিম জয়ের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
পপির বক্তব্য ঘিরে শাহরিয়ার নাজিম জয়ের প্রতিক্রিয়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই অভিনয়জগৎ থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বর্তমানে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই অভিনয়জীবন ও অতীত নিয়ে পপির একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সামনে এসেছে, যা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে উল্লেখ রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়েতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্যকে কেন্দ্র করে নিজের মতামত প্রকাশ করেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্ন, আপনারা তো ষোলোআনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝে আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’

তিনি আরও লেখেন, ‘তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া করবেন। আর বর্তমানে যারা হিট, তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দেবেন? বিষয়টা এমন নয় কি—পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম। দিনশেষে আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনার নেক মকসুদ পূর্ণ করুক।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পপির বক্তব্য ঘিরে শাহরিয়ার নাজিম জয়ের প্রতিক্রিয়া

বিস্তারিত কমেন্টে