দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। গত ৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য:
-
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
-
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO)
-
বিভাগ: সেলস
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
চাকরির ধরন: ফুলটাইম
-
কর্মক্ষেত্র: অফিসে
-
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
-
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর
-
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
-
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, সদ্য পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
kalprakash.com/IM