বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩১:০০
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০
শেয়ার: mail
নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা

ঢাকা মহানগর উত্তর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরেবাংলা নগর থানা এনসিপির প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান ওরফে আকাশ। ছবিঃ সংগৃহীত

নেশার টাকা ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ চেয়ে বাবা-মাকে একাধিকবার মারধর এবং বাসার আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরেবাংলা নগর থানার প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান ওরফে আকাশের বিরুদ্ধে।

এ ঘটনায় তার বাবা শহিদুল ইসলাম প্রথমে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়নি অভিযোগ করে আদালতে মামলা করেন তিনি।

মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত ২৬ আগস্ট হামিদুর রহমান ওরফে আকাশকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হামিদের বাবা শহিদুল ইসলাম কাল প্রকাশকে বলেন, হামিদ তার পালক সন্তান। যখন হামিদের দুই দিন বয়স, তখন তাকে শহিদুল ইসলাম ও তার স্ত্রী নিয়ে এসে লালন-পালন করে বড় করেছেন। সামর্থ্য অনুযায়ী হামিদের চাহিদা পূরণ করেছেন বলেও জানান তিনি।

শহিদুল ইসলাম বলেন, ব্যবসার কথা বলে হামিদ বেশ কয়েকবার তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। এর আগেও অকথ্য ভাষায় গালিগালাজ করলেও সম্প্রতি তাদেরকে বেধড়ক মারধর শুরু করেন। ব্যবসা ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্যও টাকা প্রয়োজন বলে হামিদ দাবি করতেন।

পরিবারের অভিযোগ, শুধু বাবা-মাকে মারধরই নয়, বিভিন্ন সময় বাসার জিনিসপত্রও ভাঙচুর করেছেন হামিদ। ফ্রিজে দা দিয়ে কোপ দেওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্র নষ্ট করে ফেলেছেন বলেও অভিযোগ করেন তারা।

হামিদের চাচা শামীম বলেন, তার ভাই ও ভাবি শিশুকালে আকাশ (হামিদুর রহমান) কে নিয়ে এসে প্রায় ৩২ বছর ধরে লালন-পালন করেছেন। অথচ হামিদ তাদের ওপর হাত তুলেছেন। একাধিকবার বালিশ চাপা দিয়ে তার ভাইকে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

শামীম বলেন, তার ভাই তার বাসায় আসার পর চোখের নিচে আঘাতের চিহ্ন দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে চোখের পানি ছেড়ে দিয়ে তার ভাই বলেন, হামিদ টাকার জন্য তাকে ও ভাবিকে আবারও মারধর করেছে।

এনসিপির নেতাদের হামিদকে জামিন করানোর উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছেন শামীম। তিনি বলেন, এ পর্যন্ত তিনবার এনসিপির নেতারা হামিদকে জামিন করাতে আদালতে গেছেন। এর কারণ কী—সেটিই তার প্রশ্ন।

শামীমের ভাষ্য, কারাগারে কয়েকদিন থাকলে হয়তো আকাশ (হামিদুর রহমান) সংশোধন হয়ে আসতো। হামিদের বাবা-মা যেখানে তার আচরণ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে দলের নেতারা কেন তাকে জামিন করাতে এতটা তৎপর—তা তার বোধগম্য নয়। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি হয়ে গেছে?

তবে হামিদুর রহমান ওরফে আকাশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে তদন্ত করছে এনসিপি।

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা কাল প্রকাশকে বলেন, তারা এ বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত এখনো শেষ হয়নি, চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, হামিদুর রহমান ওরফে আকাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন।

কাল প্রকাশকে তিনি জানান, হামিদুর রহমানের বাবা আদালতে মামলা করেছেন। পরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর পুলিশ অভিযান চালিয়ে হামিদুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা

বিস্তারিত কমেন্টে