বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫১:১৪
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘বাল্যবিয়ে রুখবো, সুন্দর জীবন গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ‘স্বপ্নসারথি’ দলের কিশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে সচেতনতামূলক গণনাটক প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। তিনি বাল্যবিয়ে রোধে কার্যকর সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এবং ব্র্যাকের রংপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার (আরএসইইউ) এ কে এম জাহেদুল ইসলাম।

সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক। কর্মসূচির সার্বিক প্রেক্ষাপট ও লক্ষ্য তুলে ধরেন ব্র্যাকের জোনাল ম্যানেজার সুফিয়া বেগম।

এ সময় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) রুপা রানী দাস, কর্মসূচি কর্মকর্তা (সেলপ) সুরেশ চন্দ্র বর্মনসহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে নাট্যকর্মীদের প্রাণবন্ত পরিবেশনায় একটি শিক্ষণীয় গণনাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মধ্যে গভীর সচেতনতা তৈরি করে। পরবর্তীতে ‘স্বপ্নসারথি’ দলের কিশোরী এবং তাদের অভিভাবকরা বাল্যবিয়ে প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অনুভূতি তুলে ধরেন।

বক্তারা বলেন, বাল্যবিয়ে কেবল একজন কিশোরীর জীবন ও স্বপ্নকেই নষ্ট করে না, বরং পুরো সমাজ ও পরিবারকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দেয়। একটি সুস্থ, বৈষম্যহীন ও কুসংস্কারমুক্ত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বাল্যবিয়ের বিরুদ্ধে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা

বিস্তারিত কমেন্টে