শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৫০:৫২
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৪৮
শেয়ার: mail
গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের তিস্তাতীরবর্তী বুড়িডাঙ্গী এলাকায় অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখা। পড়াশোনায় উৎসাহ দিতে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের হাতে খাতা, পেন্সিল ও রাবার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকেরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। উপকরণ পেয়ে শিশুরা জানায়, বছরের শুরুতে নতুন বই ও স্কুলব্যাগ পাওয়ার পর আবারও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে তারা খুবই আনন্দিত। এসব সহায়তা তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে এবং আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে উৎসাহিত করছে।

শিক্ষার্থী মোস্তাফিজার বলে, বিভিন্ন সময়ে আমাদের খাতা, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। এতে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়েছে। আমরা নিয়মিত স্কুলে আসতে উৎসাহ পাই।

অভিভাবকেরা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, চরাঞ্চলের অনেক পরিবারের পক্ষে সন্তানদের জন্য নিয়মিত শিক্ষা উপকরণ কিনে দেওয়া সম্ভব হয় না। এ ধরনের সহযোগিতা শিশুদের বিদ্যালয়মুখী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিশুদের মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলছে।

বিদ্যালয়ের শিক্ষক স্বপ্না বেগম বলেন, শিক্ষাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। তিস্তার চরাঞ্চলের শিশুরাও এখন শিক্ষার গুরুত্ব বুঝতে শিখছে। তারা নিয়মিত বিদ্যালয়ে আসে এবং আগ্রহ নিয়ে লেখাপড়া করে। বসুন্ধরা শুভসংঘের ধারাবাহিক সহযোগিতা শিক্ষার্থীদের উৎসাহিত করছে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও প্রাণবন্ত করে তুলছে।

বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান বলেন, তিস্তার চরাঞ্চলের অনেক শিশু সামাজিক ও অর্থনৈতিক নানা সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়ে। তাদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত রাখতেই বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে পাঠদানের পাশাপাশি শিশুদের আনন্দের সঙ্গে শেখার পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষা উপকরণ বিতরণ সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

তিনি আরও বলেন, শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখা বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক আকাশ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিস্তারিত কমেন্টে