রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৫:০৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে ঘিরে নতুন এক অনলাইন প্রতিবাদের সূচনা হয়েছে। এ প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করেছে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ব্রয়লার চিকেন পার্টি।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে Broiler Chicken Party নামে একটি পেজ চালু করেন জেন-জি প্রজন্মের শিক্ষার্থীরা। We are not insulted, We are awakened স্লোগানকে সামনে রেখে খোলা পেজটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিকেল ৬টা পর্যন্ত এতে প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হন।

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করে ছড়িয়ে পড়া ভাইরাল অডিও নতুন করে ক্ষোভের জন্ম দেয়। সেই ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক হিসেবেই চালু করা হয়েছে ব্রয়লার চিকেন পার্টি নামের এই ফেসবুক পেজ।

পেজটিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও, মিম ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, এই উদ্যোগটি ভারতের ককরোচ জনতা পার্টির আদলে গড়ে তোলা হয়েছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তরুণদের ককরোচ বা পরজীবী বলে মন্তব্য করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে সেখানে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে Cockroach Janata Party আত্মপ্রকাশ করে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের উদ্যোগে শুরু হওয়া সেই অনলাইন প্রচারণা বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগে অনিয়মের বিরুদ্ধে বৃহত্তর ছাত্র-তরুণদের আন্দোলনে রূপ নেয় বলে অনলাইন অ্যাক্টিভিস্টরা উল্লেখ করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

বিস্তারিত কমেন্টে