শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৩:২১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এদিকে একই দিনে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার

তিনি বলেন, সরকারের বৈদেশিক দায়-দেনা পরিশোধ এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক মূলত এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে পর্যাপ্ত তারল্য রয়েছে এবং ডলারের বিনিময় হারও স্থিতিশীল অবস্থায় আছে। ফলে সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে।

এ ছাড়া, আমদানি ঋণপত্র (এলসি) খোলা এবং অন্যান্য বৈদেশিক লেনদেন পরিচালনায় বর্তমানে কোনো সামগ্রিক ডলার সংকট নেই বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার

বিস্তারিত কমেন্টে