বাংলাদেশ ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বাংলাদেশ–মরক্কো বাণিজ্য সম্পর্ক জোরদারে বি-টু-বি প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশ-মরক্কো বি-টু-বি মিটিং প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রথমবারের মতো একটি বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। মরক্কোর রাজধানী রাবাতে আয়োজিত অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

দুই দিনের সফরে মরক্কো সফররত প্রতিমন্ত্রীর এটি ছিল প্রধান কর্মসূচি ও গুরুত্বপূর্ণ অর্জন। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সংযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু বাণিজ্য নয়; বরং উদ্ভাবননির্ভর ও মানুষকেন্দ্রিক অংশীদারিত্ব গড়ে তোলা, যা শিল্পায়ন, কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এবং ১৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, চামড়া, সিরামিক, হালকা প্রকৌশল ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হয়। পরিবেশবান্ধব এসব পণ্যের ব্যবহার অটোমোবাইল ও ফ্যাশন শিল্পে বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানোর উদ্যোগ বাংলাদেশের পাটপণ্যের জন্য নতুন বাজার তৈরি করতে পারে।

অনুষ্ঠানে প্রায় ৩০ জন মরক্কান ব্যবসায়ী এবং সাত সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশ দূতাবাস, রাবাত এবং মরক্কো চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে ২০২৬ সালের নভেম্বরে মরক্কোর একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনাও রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–মরক্কো বাণিজ্য সম্পর্ক জোরদারে বি-টু-বি প্ল্যাটফর্ম চালু

প্রকাশিত: ১২:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬