বাংলাদেশ ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

ঢাকার ৬ স্থানে আজ নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

রাজধানী ঢাকায় ছয়টি স্থানে রোববার (৮ ফেব্রুয়ারি) শেষ মুহূর্তের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি জানান, রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিকভাবে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

এরপর একই দিনে বিকেল পর্যন্ত আরও পাঁচটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর মধ্যে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বক্তব্য দেবেন তিনি।

পরে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে দলের কর্মসূচি ও প্রতিশ্রুতি তুলে ধরতেই এসব জনসভার আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

ঢাকার ৬ স্থানে আজ নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

প্রকাশিত: ১১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬