বাংলাদেশ ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

২৫ বছর পূর্তি উদযাপনে নেমেসিসের বিশেষ কনসার্ট

সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস তাদের সংগীতজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এক কনসার্টের আয়োজন করেছে।

আগামী ২২ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট, যার শিরোনাম রাখা হয়েছে ‘এত দিনের পরেও যে’।

আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্টে থাকবে নস্টালজিয়া, পুরোনো জনপ্রিয় গান এবং স্মৃতির নানা অধ্যায়। নেমেসিসের বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সদস্যরাও মঞ্চে পারফর্ম করবেন বলে জানা গেছে।

ব্যান্ড সদস্যরা বলেন, ২৫ বছরের এই দীর্ঘ সংগীতযাত্রা তাদের জন্য যেমন গর্বের, তেমনি শ্রোতাদের ভালোবাসাই তাদের এগিয়ে যেতে সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই এই বিশেষ আয়োজনে তারা গান ও গল্পের মাধ্যমে পুরো যাত্রাকে নতুনভাবে তুলে ধরতে চান।

কনসার্টে পরিবেশনার ফাঁকে ফাঁকে গানগুলোর পেছনের গল্পও দর্শকদের সঙ্গে শেয়ার করা হবে। পাশাপাশি পুরোনো ও নতুন গানের সমন্বয়ে সাজানো হবে পুরো আয়োজন। অতিথি শিল্পীরাও পারফর্ম করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে শুরু হয়ে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে ‘নেমেসিস’ নামে পরিচিতি পায় ব্যান্ডটি। ২০০৫ সালে তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশের মাধ্যমে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে ‘তৃতীয় যাত্রা’, ‘গণজোয়ার’ ও ‘ভিআইপি’সহ একাধিক সফল অ্যালবামের মাধ্যমে তারা শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে।

kalprakash.com/SS

বুধবার, ২০ মে ২০২৬
২৫ বছর পূর্তি উদযাপনে নেমেসিসের বিশেষ কনসার্ট
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

২৫ বছর পূর্তি উদযাপনে নেমেসিসের বিশেষ কনসার্ট

প্রকাশিত: ০৬:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬