যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আবারও ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোটের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। চলতি সপ্তাহেই অষ্টমবারের মতো এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।
যুক্তরাষ্ট্র সিনেট হাউজের-এর ডেমোক্র্যাট নেতা চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন।
চাক শুমার লিখেছেন, চলতি সপ্তাহে অষ্টমবারের মতো ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে শত্রুতা থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোটের জন্য চাপ সৃষ্টি করবে।
তিনি রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানান, প্রস্তাবটি সমর্থন করে যুদ্ধ বন্ধের পথে এগিয়ে যেতে এবং সেনাদের ঝুঁকি থেকে দূরে রাখতে।
উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও বাস্তবে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্টের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এ কারণে যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।
kalprakash.com/SS
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
ইরান ইস্যুতে যুদ্ধ ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ফের ভোটের উদ্যোগ