বাংলাদেশ ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

লেবানন সংঘাতে ইসরায়েলি বাহিনীর ২০ সেনা নিহত

সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এতে গত ২ মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী নিহত কর্মকর্তার পরিচয় নিশ্চিত করে জানায়, তার নাম ক্যাপ্টেন মাওজ ইসরায়েল রেকানাতি (২৪)। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন এবং পরে তাকে মরণোত্তর ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়।

অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনা, ট্যাংক ও সামরিক যানবাহনের ওপর একাধিক হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনীও দক্ষিণ লেবাননের সুর, বিনতে জবেইল ও নাবাতিয়েহ এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৯৬৯ জন নিহত এবং ৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে হিজবুল্লাহ সম্ভাব্য কোনো শান্তি চুক্তির বিরোধিতা করে জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা বা স্বাভাবিকীকরণের বিরোধী এবং সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও হামলা বন্ধের দাবি জানিয়েছে।

এর আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয় এবং ভবিষ্যতে শান্তি আলোচনার জন্য নতুন দফা বৈঠকের পরিকল্পনা করা হয়।

kalprakash.com/SS
রবিবার, ১৭ মে ২০২৬
লেবানন সংঘাতে ইসরায়েলি বাহিনীর ২০ সেনা নিহত
জনপ্রিয় সংবাদ

লেবানন সংঘাতে ইসরায়েলি বাহিনীর ২০ সেনা নিহত

প্রকাশিত: ০১:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬