বাংলাদেশ ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

শিক্ষাজীবনে একাডেমিক ফলাফলে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ২০১৯ সালে পাঁচজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে ছয়জন শিক্ষার্থী এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ২০১৯ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের মোছা. তাসলিমা আক্তার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের তাশফিয়া সালাম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

এ ছাড়া ২০২০ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, বাংলা বিভাগের তাইয়াবুন নাহার, অর্থনীতি বিভাগের হেলাল উদ্দীন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের মোছা. মুক্তা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।

অন্যদিকে, ২০২১ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, বাংলা বিভাগের নাজনীন সুলতানা, প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নাহিদা আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আমেনা আক্তার এবং আইন বিভাগের নিশি আক্তার।

এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসাইন বলেন, পূর্বেই আবেদন করা হয়েছিল, এতদিনে চূড়ান্ত হয়েছে। এখন একসঙ্গে তিন বছরের স্বর্ণপদক দেওয়া হচ্ছে। আরও তিন বছরের ফলাফল প্রস্তুত রয়েছে। সেগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

শুক্রবার, ১৫ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

প্রকাশিত: ১১:৪১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬