বাংলাদেশ ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

চীন থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান, বাংলাদেশের পাশে সিনোভ্যাক ফাউন্ডেশন

বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিল চীন (সংগৃহীত ছবি)

টিকা সংকটের এই সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা হিসেবে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীন। চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব টিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে টিকাগুলো তুলে দেন চীনা প্রতিনিধিরা। এ সময় চীনের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন আবারও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে দুই দেশের সম্পর্কের গভীরতা প্রমাণ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকা সংকটের এই সময়ে পোলিও প্রতিরোধে সিনোভ্যাক ফাউন্ডেশনের এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বলেন, হামের টিকা সরবরাহ করা হলেও সামনে ডেঙ্গু, পোলিও, হান্টা ভাইরাসসহ বিভিন্ন রোগ নতুন করে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, পোলিও এবং যক্ষাসহ প্রয়োজনীয় টিকার কোনো ঘাটতি নেই এবং নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি শিশুদেরও দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনার উদ্যোগ চলছে। এ বিষয়ে হামের টিকা না পাওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী জুন মাস থেকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন হলে সেগুলোর সংখ্যা আরও বাড়ানো হবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

চীন থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান, বাংলাদেশের পাশে সিনোভ্যাক ফাউন্ডেশন

প্রকাশিত: ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬