বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২১:০০
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

বাজার স্থিতিশীল করতে ৫৩ মিলিয়ন ব্যারেল তেল ঋণ দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৭
শেয়ার: mail
বাজার স্থিতিশীল করতে ৫৩ মিলিয়ন ব্যারেল তেল ঋণ দেবে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে জ্বালানি সংকট ও তেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫৩ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল জ্বালানি কোম্পানিগুলোর কাছে ঋণ হিসেবে সরবরাহ করবে।

সরকারি সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ ঘাটতির কারণে তেলের বাজার স্থিতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক সমন্বিত পরিকল্পনার অংশ বলেও জানানো হয়েছে।

এর আগে গত মাসে মার্কিন জ্বালানি বিভাগ (ডিওই) ৯টি জ্বালানি কোম্পানিকে মোট ৯২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল ঋণ হিসেবে বরাদ্দ দেয়। তবে এক্সনমোবিল, ট্রাফিগুরা ও ম্যারাথন পেট্রোলিয়ামের মতো কয়েকটি কোম্পানি সেই বরাদ্দের মাত্র ৫৮ শতাংশ ব্যবহার করেছে।

এই পরিস্থিতির পর নতুন করে ৫৩ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী মোট ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার লক্ষ্য রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কৌশলগত রিজার্ভ থেকে এ ধরনের সরবরাহ স্বল্পমেয়াদে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

বাজার স্থিতিশীল করতে ৫৩ মিলিয়ন ব্যারেল তেল ঋণ দেবে যুক্তরাষ্ট্র

বিস্তারিত কমেন্টে