বাংলাদেশ ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শান্তর আক্ষেপে থামল বাংলাদেশ, পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য

মোহাম্মদ রিজওয়ান ও নাজমুল হোসেন শান্ত

সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই ফিরতে হলো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তার ৮৭ রানের ইনিংসের পরও ব্যাটিং ধস সামলাতে পারেনি বাংলাদেশ। ফলে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এতে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান।

পঞ্চম দিনের সকালে দারুণ ব্যাটিং করছিলেন শান্ত। তবে ১৫০ বল খেলে ৮৭ রানে থেমে যায় তার ইনিংস। ৬৮তম ওভারে নোমান আলীর প্রথম বল রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন বাংলাদেশ অধিনায়ক। বল আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি।

শান্ত ফিরে যাওয়ার পরই দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একে একে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম, লিটন দাসসহ বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত নবম উইকেটে তাসকিন আহমেদের বিদায়ের পর ২৪০ রানেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৬৭ রান। অর্থাৎ ম্যাচ জিততে পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান। হাতে আছে প্রায় দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ, যদিও সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার ওপর।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের ব্যাটার সালমান আগা বলেছিলেন, বাংলাদেশ যদি দুই সেশন সময় দেয় এবং লক্ষ্য ২৫০ রানের আশেপাশে থাকে, তাহলে তারা জয়ের জন্যই খেলবে। শেষ পর্যন্ত বাংলাদেশের দেওয়া লক্ষ্যও দাঁড়াল প্রায় সেই সীমাতেই।

kalprakash.com/SS
মঙ্গলবার, ১২ মে ২০২৬
শান্তর আক্ষেপে থামল বাংলাদেশ, পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য
জনপ্রিয় সংবাদ

শান্তর আক্ষেপে থামল বাংলাদেশ, পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য

প্রকাশিত: ১২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬