শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৬:৪৫
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার চারপাশে রং ফিকে হয়ে যাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ব্যবহারকারী। তাঁদের দাবি, ফোন কেনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন সমস্যা দেখা দিয়েছে। তবে এটি প্রকৃতপক্ষে রং উঠে যাওয়ার সমস্যা, নাকি ময়লা বা তেলের দাগ, তা এখনো নিশ্চিত নয়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের ২ অক্টোবরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বারগান্ডি ও কালো রঙের মডেলে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। তবে রুপালি ও হিমনীল রঙের মডেল নিয়ে এখনো একই ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

একজন রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর ফোনের ক্যামেরার চারপাশের অংশ আশপাশের রঙের তুলনায় কিছুটা হালকা ও গোলাপি দেখাচ্ছে। সেখানে তেল, ময়লা বা অন্য কোনো দাগ নেই। পরিষ্কার করার পরও সমস্যাটি রয়ে গেছে বলে দাবি তাঁর।

অন্যদিকে কয়েকজন ব্যবহারকারী তুলার কাঠি দিয়ে জায়গাটি পরিষ্কার করে কিছুটা সুফল পেয়েছেন। ম্যাশেবলের প্রতিবেদকও নিজের কালো আইফোন ১৮ প্রো ম্যাক্সে একই ধরনের বিবর্ণতা লক্ষ করেছেন। পরিষ্কার করার পর দাগ কিছুটা কমলেও ক্যামেরার কিনারায় হালকা পরিবর্তন দেখা গেছে।

এর আগে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের স্পিকারে অস্বাভাবিক শব্দ হওয়ার অভিযোগও সামনে এসেছিল। গত বছর আইফোন ১৭ প্রো বাজারে আসার পর অ্যালুমিনিয়ামের কাঠামোয় সহজে আঁচড় পড়ার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলো ওই ঘটনাকে ‘স্ক্র্যাচগেট’ নামে উল্লেখ করেছিল।

নতুন ফোনের দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু। তাই অল্প সময়ের মধ্যে রঙের পরিবর্তন নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ তৈরি হয়েছে।

সমস্যাটি সম্পর্কে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে ম্যাশেবল। তবে প্রতিবেদন প্রকাশের সময় প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরও তথ্য প্রয়োজন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

বিস্তারিত কমেন্টে