মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩৬:১৩
শিরোনাম
শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০
শেয়ার: mail
নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে নিম্নমানের বা তুলনামূলক কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সিগারেটের মূল্য নির্ধারণ এবং সিকিউরিটি স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত বিদ্যমান দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নস্তরের তামাকজাত পণ্যের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং তামাক খাত থেকে রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল, যেখানে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে এই স্তরে আরও ৩ টাকা বেড়ে ন্যূনতম দাম দাঁড়াল ৬৫ টাকা। তবে অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রয়েছে; যার মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।

একই বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক শুল্ক-কর ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন পর্যন্ত এসব পণ্য আমদানির ক্ষেত্রে ১ শতাংশের অতিরিক্ত আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি), সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি মিলবে।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রসারণে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। ১০ বছর মেয়াদি এই চুক্তির ফলে হংকং থেকে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের শিল্পায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করছে সরকার।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা

বিস্তারিত কমেন্টে