শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:৩১

সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইফোন ১৮ প্রো’ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি দুঃসংবাদ সামনে এসেছে। নতুন পাওয়া তথ্য অনুযায়ী, বাজারে আসার পরপরই নতুন আইফোন ১৮ প্রোর পাশাপাশি পুরোনো সব মডেলের আইফোনের দামও একযোগে বাড়াতে পারে অ্যাপল। মডেলে ভেদে এই দাম প্রায় ১০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ টাকা) পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই বহুল প্রতীক্ষিত ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ বিশ্ববাজারে উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

এর আগে জুন মাসে অ্যাপল তাদের প্রবেশপর্যায়ের ম্যাকবুক নিও, এম৫ চিপসংযুক্ত ম্যাকবুক এয়ার, এম৪ চিপচালিত ম্যাক মিনি ও বেশ কিছু আইপ্যাড মডেলের দাম বাড়িয়েছিল। তবে সেই সময় বাজারে চলমান আইফোনগুলোর দামে হাত দেওয়া হয়নি। এর পর থেকেই বাজার বিশ্লেষকদের মধ্যে আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়।

সম্প্রতি জনপ্রিয় তথ্যফাঁসকারী যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যেই সব আইফোন মডেলের দাম সংশোধন বা বাড়াতে পারে অ্যাপল। ওই দিনই অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ ‘আইফোন ১৮ প্রো’, ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ এবং নিজেদের প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল বা ভাঁজ করা ফোন ‘আইফোন আল্ট্রা’ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে।

যোগেশ ব্রারের দাবি অনুযায়ী, নতুন মডেলগুলোর দাম বর্তমানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি রাখা হবে। পাশাপশি বর্তমানে বাজারে থাকা আইফোন ১৭, আইফোন এয়ার এবং আইফোন ১৭ই-এর দরও একযোগে বাড়বে। একই সময়ে পুরোনো মডেল হিসেবে আইফোন ১৭ প্রো, ১৭ প্রো ম্যাক্স, ১৬ এবং ১৬ প্লাসের উৎপাদন ও অফিশিয়াল বিক্রি পাকাপাকিভাবে বন্ধ করে দিতে পারে অ্যাপল।

বিশ্ববাজারে উপাদান সংকট ও ইলেকট্রনিক্স পার্টসের উৎপাদন খরচ ক্রমাগত বাড়াই এর মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। জুনে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে, ক্রমবর্ধমান উৎপাদন খরচের চাপ অ্যাপলের একার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না; ফলে গ্রাহকপর্যায়ে খুচরা মূল্যে এর প্রভাব পড়া এড়ানো সম্ভব নয়।

তবে আইফোন ১৮ সিরিজের দাম শেষ পর্যন্ত কত হবে এবং বর্তমানে বাজারে চালু থাকা পুরোনো আইফোনের দাম কতটা বৃদ্ধি পাবে—সে বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো

বিস্তারিত কমেন্টে