বাংলাদেশ ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ

টসে জিতে আগে বোলিং বাংলাদেশের, একাদশে দুই পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শনিবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটি সিরিজ নির্ধারণী হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

টস শেষে মিরাজ বলেন, আগের ম্যাচে বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই কিছু ভুল ছিল। তবে সেই হতাশা পেছনে ফেলে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। তিনি বলেন, টপ অর্ডারের ব্যাটারদের বড় জুটি গড়া এবং ইনিংসের শেষভাগ ভালোভাবে শেষ করাই দলের লক্ষ্য। একই সঙ্গে হারারের কন্ডিশন সম্পর্কে দল এখন ভালোভাবেই অভ্যস্ত বলেও জানান তিনি।

শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২

টসে জিতে আগে বোলিং বাংলাদেশের, একাদশে দুই পরিবর্তন

প্রকাশিত: ০২:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬