বাংলাদেশ ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

  • জাতীয় ডেস্ক
  • প্রকাশিত: ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 30

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালে পৌঁছে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; বরং একটি শিশুর মতো যত্ন ও পরিচর্যার মাধ্যমে গাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সরকারের দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব পরিকল্পনার অংশ হিসেবে তিনি ঘোষণা দেন, আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। এ বৃহৎ কর্মসূচি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি ফলদ, বনজ কিংবা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এর আগে গৌরনদীতে পৌঁছালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

প্রকাশিত: ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬