বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪০:০৪
শিরোনাম
● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর ● শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সরকার: মীর শাহে আলম ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর ● শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সরকার: মীর শাহে আলম ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৩৩
শেয়ার: mail
পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরু হবে ১৩ নভেম্বর। চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের এসব পরীক্ষা নেওয়া হবে। এরপর লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের।

কোন ধাপে কোন জেলার প্রার্থীদের পরীক্ষা হবে এবং পরীক্ষার তারিখ ও সময় কখন, তা জেনে নেওয়া যাক।

প্রথম ধাপ

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।

যেসব জেলার প্রার্থীরা অংশ নেবেন: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।

দ্বিতীয় ধাপ

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।

যেসব জেলার প্রার্থীরা অংশ নেবেন: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।

তৃতীয় ধাপ

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৯, ২০ ও ২১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।

যেসব জেলার প্রার্থীরা অংশ নেবেন: নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।

চতুর্থ ধাপ

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা: ২২, ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।

যেসব জেলার প্রার্থীরা অংশ নেবেন: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।

আবেদন করবেন যেভাবে

টিআরসি পদে আগ্রহী প্রার্থীদের ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, শারীরিক মাপ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য নির্দেশনার বিষয়ে বাংলাদেশ পুলিশের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর

বিস্তারিত কমেন্টে