সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৮:২৫
শিরোনাম
● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ● ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ ● রাঙামাটিতে ৫০ বছরের ড্রেন বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩ পরিবার ● ভারতের সংসদ ভবনের কাছে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ● ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ ● রাঙামাটিতে ৫০ বছরের ড্রেন বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩ পরিবার ● ভারতের সংসদ ভবনের কাছে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মাসুমি কাকিনোকি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পসহ সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর মাধ্যমে এসব খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

এ সময় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্কার, বিনিয়োগসংক্রান্ত অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে জাপানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার সুযোগ আরও সম্প্রসারণে সরকার কাজ করছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে